দিনের শুরুতে সিরাজগঞ্জের সড়কে ঝড়লো ৩ প্রাণ

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৫ আগস্ট) সকাল ৬টার দিকে থানার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- পাঁচলিয়া গ্রামের ভ্যান চালক খোদা বক্স (৫০), একই গ্রামের হায়দার আলী (৬০) এবং শাহাদাত হোসেন (৫৫)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে পাঁচলিয়া থেকে শাহজাদপুর যাওয়ার জন্য অটোরিকশা নিয়ে বের হন খোদা বক্স, হায়দার আলী ও শাহাদাত হোসেন। পাঁচলিয়া বাজার ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সকালে একটি ভ্যান মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত একটি রড বোঝাই কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *