মির্জাপুরে ৩১২ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ৩১২ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। মঙ্গলবার (২৪আগস্ট) উপজেলার পৌরসদরের বংশাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত জামালপুর জেলার কবিরপুর গ্রামের আবদুল মজিদ মিয়ার ছেলে সোনা মিয়া (৩৩) বলে জানা গেছে।

 

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে সেনা মিয়ার দেহ তল্লাশি করে ৩১২ পিস ইয়াবা ও ৩ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়।

 

এ ব্যাপারে টাঙ্গাইল র‌্যাব-১২’র সিপিসি-৩ কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *