Home আলোচিত কারাগারে পাশাপাশি কক্ষে পরীমণি ও হেলেনা জাহাঙ্গীর

কারাগারে পাশাপাশি কক্ষে পরীমণি ও হেলেনা জাহাঙ্গীর

0
143

নজর২৪ ডেস্ক- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিকে শনিবার (২১ আগস্ট) ফের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। আদালত থেকে সন্ধ্যায় তাকে কারাগারে আনা হয়।

 

সেখানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার পাশের কক্ষেই আলোচিত আওয়ামী লীগ নেত্রী (বহিষ্কৃত) হেলেনা জাহাঙ্গীর গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে কোয়ারেন্টাইনে রয়েছেন।

 

এর আগে দ্বিতীয় দফা রিমান্ড শেষে আদালতের নির্দেশে গত ১৩ আগস্ট পরীমণিকে একই কারাগারে পাঠানো হলে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়। এবারও তাকে আগের ভবনে ফের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

 

গত বৃহস্পতিবার সকালে তাকে তৃতীয় দফা রিমান্ড শুনানির জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।

 

মহিলা কারাগারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল জলিল জানান, প্রিজন ভ্যানে করে পরীমণি ঢাকার আদালত থেকে শনিবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে কারাগারে পৌঁছেছেন। এর আগে গত বৃহস্পতিবার রিমান্ড শুনানির জন্য তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছিল। এদিন আদালত পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সিআিইডি একদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শনিবার আদালতের মাধ্যমে তাকে আবার কারাগারে পাঠায়।

 

এর আগে গত ১৩ আগস্ট আদালতের নির্দেশে তাকে এ কারাগারে পাঠানো হলে কারাগারের রজনীগন্ধা ভবনে করোনা সংক্রমণ রোধে সরকারি বিধি অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here