Home জাতীয় আল্লামা বাবুনগরীর জানাজা হাটহাজারী মাদ্রাসায়, দাফন গ্রামের বাড়িতে

আল্লামা বাবুনগরীর জানাজা হাটহাজারী মাদ্রাসায়, দাফন গ্রামের বাড়িতে

0
154

নজর২৪, চট্রগ্রাম- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মরদেহ চট্টগ্রামের সিএসসিআর হাসপাতাল থেকে হাটহাজারী মাদরাসায় নেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় নিয়ে যাওয়া হয়।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আহমদ উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, বাবুনগরীর মরদেহ এখন নিয়ে হাটহাজারী মাদরাসায় রাখা হয়েছে।

 

হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্ল্যাহ বলেন, হাটহাজারী মাদরাসা মাঠে হুজুরের প্রথম জানাজা নামাজ হবে বলে সিদ্ধান্ত হয়েছে। পরে ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে। পরিবার ও স্থানীয় হেফাজত নেতাদের সঙ্গে বৈঠক করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে মারা যান। এর আগে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে নগরীর সিএসসিআর হাসপাতালে আনা হয়।

 

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

 

৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here