Home প্রধান খবর হেফাজত আমির আল্লামা বাবুনগরী মারা গেছেন

হেফাজত আমির আল্লামা বাবুনগরী মারা গেছেন

0
127

নজর২৪, চট্রগ্রাম- হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর সাবেক দফতর সম্পাদক মো. ইকবাল খলিল।

 

এর আগে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়।

 

বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা।

 

৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীনদীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here