নাগরপুর(টাঙ্গাইল) প্রনিতিধি: টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. খোরশেদ আলম বাবুল, জেলা আওয়ামীলীগের সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য তারেক শামস্ধসঢ়; হিমু, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি।
এ্যাড. আজাহার উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, সদস্য লক্ষ্মী কান্ত সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি মোঃ শহিদুল হক কিরণ, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. শাহিনুর রহমান শাহিন, সাবেক ভিপি আল-মামুন ১২ ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত হন।
আলোচনা সভা শেষে করে বিশাল শোক র্যালী উপজেলা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র্যালী ও আলোচনা শেষে নেতাকর্মীর মাঝে গাছ বিতরন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।





