Home প্রধান খবর অযোগ্য আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ, পদত্যাগ দাবি

অযোগ্য আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ, পদত্যাগ দাবি

0
125

নজর২৪ ডেস্ক- নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে গণধিক্কার ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অযোগ্য আখ্যা দিয়ে তার কুশপুত্তলিকা দাহ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

 

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে এই কুশপুত্তলিকা দাহ করেন তারা।

 

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে যখন একের পর এক নারী ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ ও খুনের ঘটনা ঘটছে তখন যার কাছে মানুষ নিরাপত্তা বিধানের জন্য আবেদন জানাবে সেই স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে হতবাক করা বক্তব্যে জানান দিলেন, ‘কোন দেশের নারী ধর্ষণ হয় না।’

 

অর্থাৎ নারী ধর্ষণের ঘটনা অত্যন্ত স্বাভাবিক। তার বক্তব্যে সাহস পেয়ে দ্বিগুণ উৎসাহে যুবলীগের কুলাঙ্গাররা পাকিস্তানি নির্মমতাকেও হার মানিয়ে নোয়াখালীতে ঘরে ঢুকে পরিবারের লোকজনের সামনে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। এই ঘটনায় অনেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জনগণের এই চরম দুঃসময়ে নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে জনগণ ঘৃণাভরে বর্জন করেছে।

 

সমাবেশ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করা হয়।

 

এর আগে ধ.র্ষ.ণ প্রতিরোধে ‘ব্যর্থ’ হওয়ার অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগের দাবিতে শাহবাগে গণজমায়েত করে কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তারা জমায়েত করেন।

 

পরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা শুরু করলে বাধা দেয় পুলিশ। এতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে যাত্রা পণ্ড হয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here