Home দেশের খবর চট্টগ্রাম চার নারীসহ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা আটক, মোবাইলে পর্নো ভিডিও

চার নারীসহ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা আটক, মোবাইলে পর্নো ভিডিও

0
110

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের চৌফলদন্ডিতে একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে পর্ণোভিডিও এবং চারজন নারীসহ জমির হোসাইন রুবেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি। আটকের পর তার মোবাইল ফোনে মিলেছে বেশ কিছু পর্নো ভিডিও।

 

এছাড়া তার নিকট থেকে উদ্ধারকৃত পরিচয়পত্রে ‘মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি’ নামক একটি সংস্থার চৌফলদন্ডি কমিটির সভাপতি লেখা রয়েছে।

 

শুক্রবার (১৩ আগষ্ট) দিবাগত রাত ৩ টার দিকে চৌফলদন্ডি ইউনিয়নের উত্তরপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল ওই এলাকার মৃত মো. আলমের ছেলে।

 

পুলিশ সূত্র জানায়, রুবেল শহরের বিভিন্ন আবাসিক হোটেলে নারী ও মদের আসর বসাতো। লকডাউনে হোটেল বন্ধ থাকায় নিজ বাড়িতেই আসর গড়ে তুলে। এছাড়া নারীদের সাথে সম্পর্ক করে তাদের গোপনে ভিডিও ধারণ করতো। তা নিয়ে ব্লেকমেইলিং ও টাকা হাতিয়ে নিত।

 

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, ধৃতরা মাদক ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত। রুবেলের মোবাইলে অনৈতিক ভিডিও এবং ছবি পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মানবপাচার ও পর্নোগ্রাফি আইনে আলাদা দুটি মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here