জামিন পেলেন হেফাজত নেতা আফেন্দী

নজর২৪, ঢাকা- নাশকতার তিন মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

গত বুধবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান শুনানি শেষে এ আদেশ দেন।

 

শুক্রবার (১৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

 

সূত্র জানায়, গত বুধবার (১১ আগস্ট) পল্টন থানায় দায়ের করা নাশকতার তিন মামলায় মঞ্জুরুল ইসলাম আফেন্দীর জামিন মঞ্জুর করেন আদালত। তবে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা থাকায় কারাগার থেকে মুক্তি পাননি তিনি।

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘেরাও এবং ঢাকার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।

 

গত ৪ জুলাই রিমান্ড শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *