Home দেশের খবর রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক গাজী আ: সালাম ভূইয়ার দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর প্রতীক গাজী আ: সালাম ভূইয়ার দাফন সম্পন্ন

0
98

শামছুজ্জামান বাবুল, নান্দাইল প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় ময়মনসিংহের নান্দাইলের সাদা মনের মানুষ খ্যাত বীর মুক্তিযোদ্ধা হাজী গাজী আব্দুস সালাম ভুইয়া (বীর প্রতীক) এর দাফন সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ আগষ্ট) যোহর নামাজবাদ বীর প্রতীক হাজী গাজী আব্দুস সালাম ভূইয়াকে সেনা বাহিনী, নৌ-বাহিনী ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মধ্যে দিয়ে জানাযা নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

 

নান্দাইলের এই সূর্য সন্তান গতকাল বুধবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।

 

বীর প্রতীক আব্দুস সালাম ভূইয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কয়েকবারের নির্বাচিত সাবেক কমান্ডার ছিলেন। এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহ সামাজিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি ও সদস্য ছিলেন। তিনি পাক নেভীর সাবেক বিল্পবী সদস্য ও মুক্তিযুদ্ধকালীন ১১নং সেক্টরের কোম্পানী কমান্ডার ছিলেন।

 

পৌর সদরের চারিআনিপাড়া মহল্লার বিপ্লবী এই বীর প্রতীকের জানাযা নামাজে নান্দাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিকসহ সর্বস্তরের জনগণ অংশ গ্রহন করেন।

 

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। নান্দাইলের এই সূর্য সন্তানের মৃত্যুতে এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে আত্মার মাগফিরাত কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here