নজর২৪ ডেস্ক- সম্প্রতি নায়িকা পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে তোলা হলে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। মঙ্গলবার (১০ আগস্ট) সিআইডির আবেদনের প্রেক্ষিতে এই নায়িকার আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মাদকসহ গ্রেফতারের পর ঢাকাই ছবির এই নায়িকাকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তার বিলাসী জীবনযাত্রা নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এসব নাকচ করে দিয়েছেন পরীমণির শতবর্ষী নানা শামসুল হক গাজী।
আরও পড়ুন-
রিমান্ডে পাঁচজনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার পরীমণির
পরীমণির মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে তিনজনের মানববন্ধন !
জানা গেছে, খুব ছোটবেলায় মাকে হারান পরীমণি। আরেকটু বড় হয়েই হারান বাবাকেও। ফলে পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছেই বড় হন এ নায়িকা। নানান জন্যও তার ভালোবাসার কোনো কমতি ছিল না কখনো।
নাতনিতে দেখতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতেই পরীমণির নানাকে ঘিরে ছিল সাংবাদিকদের ভিড়। আবেগে কথা বলতে পারছিলেন না তিনি। ক্ষীণ স্বরে বলে ওঠেন, ‘আমি ছাড়া ওর কেউ নাই।’
পরীমণির চিন্তায় ব্যথিত নানা আদালত চত্বরে অনেকক্ষণ অপেক্ষা করলেও শেষ পর্যন্ত নাতনির সঙ্গে কোনও কথাই বলতে পারেননি।
পুরো ঘটনায় হতাশ শামসুল হক গাজী গণমাধ্যমকে বলেন, ‘সে নিজের সারাটা জীবন মানুষকে দান করেছে। কিন্তু এখন সে পরিস্থিতির শিকার। নিজের একটা ফ্ল্যাট করে নাই, কিছু করে নাই। এফডিসিতে প্রত্যেক বছর ইদে পশু কোরবানি করে গরিব-দুঃখীদের জন্য। নিজের জন্য সে নিজে কিছুই করে নাই।’
এর আগে বোট ক্লাব কাণ্ডের পর নিজের গাড়ি ও বাড়ি প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটির ব্যাংক লোন চলছে। এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি। আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চাশা পূরণ করবো ইনশাআল্লাহ।’
খোঁজ নিয়ে জানা গেছে, পরীমণির গাড়িটি নিজের নামেই নিবন্ধিত। ২০১৮ সালের জুনে নিবন্ধন পাওয়া তার ঢাকা মেট্রো-ঘ- ১৫-৯৬৫৩ নম্বরের গাড়িটি বেসরকারি ব্যাংকের ঋণে কেনা।
পরীমণির গাড়িটি ২০১৪ সালে উৎপাদিত হয়েছে। দেড় হাজার সিসির এ গাড়িটির ফিটনেসের মেয়াদ গতবছরের ২৮ জুলাই শেষ হয়েছে। এ বছর ফিটনেস সনদ নেননি চিত্রনায়িকা পরীমণি। তবে ট্যাক্স টোকেন হালনাগাদ রয়েছে।
আরও পড়ুন-
‘শিক্ষা’ পেয়েছেন পরীমনির গাড়িচালক, নায়ক-নায়িকার গাড়ি না চালানোর ঘোষণা
আদালতের বাইরে সাংবাদিকদের দেখে ক্ষোভ ঝাড়লেন পরীমণি
এ সম্পর্কিত আগের সংবাদ-
আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে : পরীমণি
নজর২৪, ঢাকা- ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণি বলেছেন, ‘আমার বিরুদ্ধে দায়ের করা সব মামলাই মিথ্যা। সাংবাদিক ভাইয়েরা আপনারা তদন্ত করেন। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।’
মঙ্গলবার (১০ আগস্ট) আদালতে শুনানি শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন পরীমনি।
এর আগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে পরীমনিকে আবার রিমান্ডে পাঠিয়েছে আদালত।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুই দিনের রিমান্ড আদেশ দেন মুখ্য মহানগর দায়রা আদালতের হাকিম দেবব্রত বিশ্বাস।
পরীমনিকে দেখতে আদালত প্রাঙ্গণে শত শত মানুষের ভিড় জমিয়েছে। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। নিরাপত্তার স্বার্থে এজলাস থেকে বের করে দেয়া হয় সাংবাদিকদের।
পরীমনির সঙ্গে এজলাসে প্রবেশ করেন তার নানা শামছুল হক গাজী।
