Home অন্যান্য পরীমনিকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেন: প্রিন্স মাহমুদ

পরীমনিকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেন: প্রিন্স মাহমুদ

0
116

নজর২৪ ডেস্ক- র‌্যাবের হাতে আটক হওয়ার পর ঢাকাই ছবির চিত্রনায়িকা পরীমনিকে চার দিনের রিমান্ড শেষে আরও দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে তার নামে মাদক মামলা করে র‌্যাব। মামলাটি এখনো তদন্তনাধীন। মামলার কোনো সুরাহা হওয়ার আগেই চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পরীমনির সদস্য পদ স্থগিত করেছে।

 

পাশাপাশি পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তর্ক-বিতর্ক। পরীমনির এই দুঃসময়ে চলচ্চিত্রের কোনো শিল্পীর সহমর্মিতা দেখা যায়নি। ঠিক এই সময়ে পরীমনিকে নিয়ে এভাবে টানা হ্যাঁচড়া না করতে অনুরোধ জানালেন বাংলা গানের জনপ্রিয় গীতিকবি ও সুরস্রষ্টা প্রিন্স মাহমুদ।

 

আরও পড়ুন-

পরীমনির পাশে দাঁড়ালেন সুপ্রিমকোর্টের আইনজীবী, বললেন ‘এক্ষুনি মুক্তি দিন’

অবশেষে পরীমণির পাশে দাঁড়ালেন আবদুল গাফ্‌ফার চৌধুরী

 

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লিখেন, মেয়েটা একটু বেয়াদব সবার কথা শোনে না। অন্যদের মতো সে নয়। বালক বয়স থেকে তার বেড়ে ওঠার কাহিনী আজ পড়লাম। এই অবস্থার মধ্যে দিয়ে বড় হলে যে কোনো মানুষ সাইকো হয়ে ওঠে। মানুষ খুন করে। সে কি কাউকে খুন করেছে? বেশি কথায় যাচ্ছি না স্বপ্নজাল সিনেমাটা দেখলাম। এই মেয়েকে দিয়ে কী করিয়ে নেয়া যেতে পারে তা স্বপ্নজাল দেখিয়েছে।

 

তিনি আরো লিখেনে, আমি নিশ্চিত এই মেয়ে কোনো ভাল গাইড লাইন পায় নাই। অবাক লাগছে যে মানুষগুলো তার সাথে কাজ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন কেউ কোনো কথা বলছেন না। যে টুকু অন্যায় সে করেছে তার থেকে অনেক অনেক বেশি শাস্তি সে পেয়ে গেছে। এবার একটু দয়া করেন।

 

আর যদি এখনো মনে হয় তার শাস্তি হয় নাই তবে তিন্নির মতো কাচপুর ব্রিজের উপর থেকে বস্তায় বেঁধে ছুড়ে ফেলে দেন অথবা তাকে মাটিতে অর্ধেক পুতে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেন। তাও প্রতিদিন এমনভাবে টানা হ্যাঁচড়া করে এমন অপমান একজন সংস্কৃতি কর্মী হিসেবে আর নিতে পারছি না।’

 

আরও পড়ুন-

পরীমণির দ্রুত মুক্তি চান মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক

 

নজর২৪, ঢাকা- ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণির মুক্তি চান মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক আ. ক. ম. জামাল উদ্দীন।

 

মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে এই দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুকে জামাল উদ্দীন লিখেছেন, ‘চিত্রনায়িকা পরী মণিসহ গ্রেপ্তারকৃত সব শিল্পী কলাকৌশলীর অবিলম্বে মুক্তি দিন। স্ট্যান্ড ফর পরীমণি।’

 

 

আরও পড়ুন-

আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে : পরীমণি

পরীমনি ৫ দিন একই পোশাকে কেন? জানা গেল চাঞ্চল্যকর তথ্য

পরীমণিকে সরল সোজা বলে পুরুষতন্ত্রকে ধুয়ে দিলেন তসলিমা নাসরিন

 

রাতে আরেক পোস্টে আ. ক. ম. জামাল উদ্দীন লিখেছেন, ‘র‌্যাব কেন সৃষ্টি হয়েছিল? পরীমনির মত অবলা নারীকে ধরতে কি র‌্যাব লাগে? মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। যদি র‌্যাব এর কাজ এত নীচে হয়, তাহলে এই র‌্যাব আমাদের দরকার নেই।’

 

‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন নারী। পরীমনির মত একজন নারীকে ৪/৫ দিন পর্যন্ত রিমান্ডে নিয়ে তার পরিধেয় পোশাক পর্যন্ত পরিবর্তন করতে দেয়া হয়নি, এটা কি ধরনের বর্বরতা, অসভ্যতা? এটা দেশের সমগ্র নারী সমাজের জন্য চরম লজ্জ্বার। এসব বন্ধ করেন মাননীয় প্রধানমন্ত্রী।’

 

এদিকে পরীমণির মুক্তির দাবিতে স্ট্যাটাস দেওয়া নিয়ে জানতে চাইলে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগেরে এই অধ্যাপক সাংবাদিকদের বলেন, যাদের ধরা হয়েছে তারা নামিদামি তারকা। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ আদালতে মামলা করবে। তারা কোর্টে যাবে, কথা বলবে। কিন্তু, তাদেরকে এভাবে রাত দিন এক করে ধরা, এটা কোন সভ্যতার মধ্যে পড়ে?

 

তিনি বলেন, দেশে হাজার হাজার তিন কোটি টাকা দামের গাড়ি আছে। তারা কিভাবে কিনছেন? তাদের আয়ের উৎস কী? তাদের ধরছেন না কেন?

 

প্রসঙ্গত, আলোচিত অভিনেত্রী পরীমনি গত ৪ আগস্ট রাজধানী বনানীর বাসা থেকে র‌্যারের হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা করা হয়। এরপর প্রথমে চারদিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। এই রিমান্ড শেষে আবার দুই দিনের রিমান্ডে আছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here