অবশেষে ব্যারিস্টার সুমন, নিশো ও মেহজাবিনের বিরুদ্ধে মামলা

নজর২৪ ডেস্ক- নাটক এবং টেলিভিশনের একটি আলোচনা অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তি ও প্রতিবন্ধিতা সম্পর্কে ‘নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর’ ধারণা এবং শব্দ ব্যবহারের অভিযোগে আদালতে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

বুধবার (১১ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের আদালতে বশির আল হোসাইন নামে এক প্রতিবন্ধী অধিকার কর্মী মামলা দুটি মামলা করেন।

 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২২ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

প্রথম মামলাটি দায়ের করা হয় ‘ঘটনা সত্য’ নামের একটি নাটক নিয়ে, যা চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই প্রচার করা হয়েছিল। এ বিষয়ে মামলায় আসামি করা হয়েছে-চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে।

 

আর দ্বিতীয় মামলাটি করা হয়েছে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান ‘টু দ্য পয়েন্ট’ এর ১১ জুলাইয়ের পর্ব নিয়ে, যেখানে একজন আলোচকের কথায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ‘নেতিবাচক ধারণা’র প্রকাশ ঘটেছে বলে অভিযোগ।

 

এ মামলায় আসামি করা হয়েছে-ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযাজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইমলাম এবং আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে।

 

বাদীপক্ষের অন্যতম আইনজীবী জীবনান্দ চন্দ জয়ন্ত এ তথ্য জানান।

 

মামলা দুটির বাদী বশির আল হোসাইন, সব সাক্ষী এবং আইনজীবী মোহাম্মদ রেজাউল করিম সিদ্দিকী সবাই প্রতিবন্ধী ব্যক্তি বলে জানা গেছে।

 

কেন সমালোচিত ‘ঘটনা সত্য’

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর জন্ম নেয়ার কারণ হিসেবে কুসংস্কার প্রচার করে সমালোচনায় পড়েন ‘ঘটনা সত্য’ নাটকের অভিনেতা আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।

 

সত্য বলে নাটকটিতে যা প্রচার করা হয়েছে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই; বরং তা অনেক সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে থাকা একটি অপপ্রচার মাত্র।

 

সমালোচনার পর নির্মাতা বলছেন, তাদের ভুল হয়ে গেছে। নাটকটি তারা তাদের ইউটিউব চ্যানেল থেকে নামিয়ে নিয়েছেন। তবে তারা নামালেও অন্য অনেক চ্যানেলে সেটি ঠিকই চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *