নাগরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জুম মিটিং প্রস্তুতিমূলক সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে জুম কনফারেন্সের মাধ্যমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জুম কনফারেন্সের মাধ্যমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত ই জাহান এর সভাপতিত্বে জুম কনফারেন্সে শোক প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *