স্পোর্টস আপডেট ডেস্ক- পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাত্র ৬২ রানেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। এতে অজিদের সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডুবিয়ে সিরিজ শেষ করলো বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে পঞ্চম টি-টোয়েন্টি ৬০ রানে জিতেছে বাংলাদেশ। এবার পুরো সিরিজেই টাইগারার বুঝিয়ে দিয়েছে তাদের সামর্থ্য।
দুদান্ত এই জয়ে চার দিকে প্রশংসায় ভাসছে টিম টাইগার। এবার টাইগারদের নিয়ে খবর প্রকাশ করেছে ভারতে জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা অনলাইন। এদিন তারা শিরোনাম দিয়েছে ‘বাংলাদেশ ক্রিকেট নতুন মহিমায়, অস্ট্রেলিয়াকে শেষ করে দিল ৬২ রানে, সাকিবের চার উইকেট’।
এর আগে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলের জয়কে ‘অঘটন’ বলে আখ্যা দিয়েছিলো সংবাদমাধ্যমটি। যদিও পুরো সিরিজ জুড়েই আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ।
টি-২০তে স্বাগতিকরা এর আগে এমন ভেলকি দেখেনি। টাইগারদের বিপক্ষে বাংলাদেশের বিপক্ষে ৬২ রানের স্কোরটিই সীমিত ফরম্যাটে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ রানে থেমেছিলো তাঁরা।
সিরিজে অজিরা একমাত্র জয়টি পায় চতুর্থ ম্যাচে। ঘাম ঝরানো ওই জয় না পেলে লজ্জার শেষ থাকতো না! এতকিছুর পর টাইগারদের সাফল্যের স্বীকৃতি না দিয়ে উপায় কী? দেশি-বিদেশি সংবাদমাধ্যমে সেই স্বীকৃতি আদায় করে নিয়েছেন সাকিব-মাহমুদুল্লা-মোস্তাফিজরা।
