ঝালকাঠিতে গণটিকা কার্যক্রম শুরু, পরিদর্শনে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বৈরি আবহাওয়ার মধ্যে দুইটি পৌরসভা ও ৩২টি ইউনিয়নের মোট ৪৪টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

 

শনিবার সকাল ১১ টায় বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল সাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস, ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক ও ডাক্তার আবুয়াল হাসানসহ প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বৈরি আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রগুলোতে টিকা গ্রহনের আগ্রহীদের ভীড় ছিল। মুক্তিযোদ্ধা, বয়স্ক ও নারীদের অগ্রাধীকার ভিত্তিতে এ টিকাদান কর্মসূচি চলছে। একদিনে জেলায় মোট ২৩ হাজার ৬’শ জনকে চীনের তৈরী সিনোফার্মের এ ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সকাল ৯ টা থেকে এ কর্যক্রম শুরু হয়। এতে স্বাস্থ্য বিভাগের ৮৮ জন কর্মী এবং ১’শ ৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *