রংপুরে নারী ভুয়া ম্যাজিস্ট্রেট কে গ্রেফতার করেছে পিবিআই

সাইফুল ইসলাম মুকুল, রংপুর রংপুর ব্যুরো: বিমানে ভ্রমনের সময় পরিচয় এরপর দেখা করতে ডেকে সব লুটে নিয়ে কৌশলে ভিকটিমকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে সটকে পড়ে প্রতারক চক্র।

 

নারী ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার অভিযোগে আনিকা তাসনিম সরকার ওরফে অনামিকা কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই রংপুর জেলার পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।

 

তিনি জানান, ৬-৭ মাস আগে বিমানে ভ্রমনের সময় দিনাজপুর কালেক্টরেটে কর্মরত ভিকটিম সার্জেন্ট ইন্সট্রাক্টর (কারা) আনজু মিয়াকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দেন আনিকা তাসনিম সরকার। এরপর তাদের মোবাইল ফোন নাম্বার বিনিময় হয় এবং ফোনে মাঝে মধ্যেই কথা হতো।

 

সোমবার (২আগস্ট) কথিত নারী ম্যাজিস্ট্রেট ফোন দিয়ে আনজু মিয়াকে জিলা স্কুলের গেটে ডাকে। পরে কথামতো সেখানে আসলে একটি সাদা মাইক্রোবাসে দেখে সামনে গিয়ে স্যালুট করে কথাবার্তা শুরু করলে কয়েকজন এসে তাকে ঘিরে ফেলে পার্শ্ববর্তী “সুস্থ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে” নিয়ে যায়। পরে তার শরীর তল্লাশি করে নগদ টাকা, গুচি ব্রান্ডের একটি ঘড়ি, স্বর্ণের আংটি ও ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেন।

 

এসময় জানতে চাইলে বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারের অনুরোধে আপনাকে এখানে ভর্তি করা হয়েছে। পরে সেখান থেকে সমস্ত জিনিস নিয়ে কেটে পড়েন ভুয়া ম্যাজিস্ট্রেট আনিকা তাসনিম।

 

৩ আগস্ট তথ্যপ্রযুক্তির ব্যবহার করে পিবিআই ভিকটিমকে উদ্ধার করে। পরদিন মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর অনুসন্ধানে নামে পিবিআই। দ্রুত সময়ের মধ্যে কথিত নারী ম্যাজিস্ট্রেট আনিকা তাসনিম সরকার ওরফে অনামিকা কে গ্রেফতার করা হয়।

 

তিনি আরো বলেন, এই চক্রটি দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয়ে প্রতারণা করে আসছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সবাইকে আইনের আওতায় আনা হবে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *