তাহাজ্জুদ নামাজের অজু করতে গিয়ে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

pukur 52

সময়ের কণ্ঠস্বর, কক্সবাজার: নামাজের জন্য অজু করতে গিয়ে কক্সবাজারের পেকুয়ায় নুরনেছা নামে সত্তোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফজরের আগে তাহাজ্জুদ নামাজের অজু করতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গেছেন ওই বৃদ্ধা।

 

মঙ্গলবার (৩ আগষ্ট) ভোরে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নুরনেছা ওই গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী।

 

নিহতের ছেলে কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর রাত ৪টার কিছু আগে মা তাহাজ্জুদ ও ফজরের নামাজের অজু করার জন্য পুকুরে যান। এরপর বেশ কিছুক্ষণ সময় পার হলেও তিনি ঘরে না আসায় পরিবারের সবাই মিলে মাকে খুঁজতে বের হই।

 

খোঁজাখুঁজির এক পর্যায়ে মাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই। উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *