Home দেশের খবর চট্টগ্রাম মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণী গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণী গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়ার আবেদন

0
103

নজর২৪ ডেস্ক- ধর্মভিক্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সহধর্মিণী গুরুতর অসুস্থ।

 

আজ মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে তাকে চট্টগ্রাম সার্জিস্কোপ হসপিটালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

 

৭৪ বছর বয়সী এই মহীয়সী নারী দীর্ঘদিন ধরে কিডনি, পায়ের ফুলা,চোখের সমস্যা সহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছেন।

 

মহীয়সী এই নারীর পরিপূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন বড় ছেলে, বাবুনগর মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here