নান্দাইলে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৬

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের নান্দাইলে অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে গ্রেফতারকৃতদের ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

জানাযায়, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার রাতে থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করেন।

 

বিষয়টি নিশ্চিত করে ওসি জানান, গ্রেফতারকৃত অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী জসিম উদ্দিন উপজেলার সিংরইল ইউনিয়নের কচুরী গ্রামের বজলুর রহমানের ছেলে। সে দীর্ঘ দশ বছর ধরে পলাতক ছিল। এছাড়াও জুয়া ও অন্যান্য মামলায় আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *