Home আলোচিত আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অবিলম্বে হেলেনাকে ছেড়ে দিন : সেফুদা

আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, অবিলম্বে হেলেনাকে ছেড়ে দিন : সেফুদা

0
78

নজর২৪, ঢাকা- বিভিন্ন অভিযোগে গ্রেফতার হওয়া হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে অস্ট্রিয়া প্রবাসী আলোচিত বাংলাদেশি নাগরিক সেফাত উল্লাহ সেফুদার নিয়মিত যোগাযোগ ও লেনদেন ছিল বলে জানিয়েছে র‌্যাব। সেফুদা তাকে নাতনি হিসেবে সম্বোধন করতেন বলে র‌্যাবকে জানিয়েছেন হেলেনা জাহাঙ্গীর।

 

শুক্রবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।

 

এদিকে হেলেনা জাহাঙ্গীরের গ্রেফতার হওয়ার পর একটি ভিডিও প্রকাশ করেছেন অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদা।

 

ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আমার সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের দেখা হয়নি। তবে টেলিফোনে কথা হতো। হেলেনা জাহাঙ্গীর একজন স্মার্ট নারী, তিনি দুঃসাহসের সঙ্গে কথা বলতেন। অবিলম্বে এবং সম্মানের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরকে ছেড়ে দিতে হবে।’

 

সেফুদা আরও বলেছেন, ‘রাতে হেলেনার বাসায় র‌্যাব ঘেরাও করে তল্লাশি চালায়। ঘুম থেকে উঠে দেখি হেলেনাকে অ্যারেস্ট (আটক) করা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক। আমার নাতি হেলেনা জাহাঙ্গীরকে অসম্মানজনকভাবে, একজন সিআইপিকে অ্যারেস্ট করা হলো। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here