Home দেশের খবর শাহজাদপুরে ৯০০ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

শাহজাদপুরে ৯০০ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

0
102

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী চঞ্চল ব্যাপারীকে (২১) গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে বইয়ের ভেতরে ৯০০ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির ১ লক্ষ ১০ হাজার টাকা ও দুইটি মোবাইর ফোন উদ্ধার করা হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৮) ভোরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া গ্রামে শাহজাদপুর থানা পুলিশ মাদক বিরোধী এই অভিযান চালায়। চঞ্চল ব্যাপারী চরা চিথুলিয়া গ্রামের আলম ব্যাপারীর ছেলে।

 

অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ, উপ-পরিদর্শক কাঞ্চন কুমার, এএসআই মনছুর আলী ও সঙ্গীয় ফোর্স।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার ভোরে চরা চিথুলিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী চঞ্চল ব্যাপারীকে (২১) গ্রেফতার করা হয়। তার কাছে থাকা বইয়ের ভেতরে খাচ করে কেটে রাখা ৯০০ পিচ ইয়াবা, ইয়াবা বিক্রির ১ লক্ষ ১০ হাজার টাকা ও দুইটি মোবাইর ফোন উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here