নজর২৪, ঢাকা- ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমানকে গ্রেফতারে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মঙ্গলবার (২৭ জুলাই) এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মাওলানা মিজানুর রহমানকে গ্রেফতার করে সরকার ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত হয়েছে। আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে সরকার হামলা মামলা ও গ্রেফতারের পথ বেছে নিয়েছে।
অবিলম্বে সারাদেশে গ্রেফতারকৃত ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীসহ আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
