বগুড়ার যুবকের লাশ উদ্ধার

সাখাওয়াত হোসেন জুম্মা, বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে নার্সারির ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ২৬ জুলাই সকাল ৮টায় উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া এলাকায় করতোয়া নদীর ধারে নার্সারীর ভেতর থেকে খলিলুর রহমান (২০) নামের এক রংমিস্ত্রির লাশ উদ্ধার করে পুলিশ।

 

নিহত খলিলুর রহমান গাড়ীদহ মধ্যপাড়ার মৃত আজাহার আলীর ছেলে। সে শেরপুর সরকারি ডিগ্রী কলেজ থেকে এইচ এস সি পাস করেছে। পড়াশুনার পাশাপাশি সে রংমিস্ত্রীর কাজ করতো।

 

নিহত খলিলুরের চাচা সাইদুর রহমান জানান, গত ২দিন আগে সে ভাত খেয়ে বাড়ি থেকে বাহির হয়। গতকাল সন্ধায় ভাইয়ের মোবাইলে কল দিয়ে তার মা খুকির সঙ্গে কথা বলে। পরে নিহত খলিলুরের মা কল করলেও আর রিসিভ হয়নি।

 

এরপর সকালে এলাকাবাসীর কাছ থেকে খবর শুনে করতোয়া নদীর ধারে খলিলুরের লাশ পাওয়া গেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, খলিলুর রহমানের সঙ্গে গাবতলী থানার দুর্গাহাটা এলাকার একটি মেয়ের সম্পর্ক ছিল। সেই মেয়ের সঙ্গে গত তিন দিন আগে কুড়ির ভিটা এলাকায় খলিলুর রহমানের বন্ধু সমিরের সঙ্গে বিয়ে হয়।

 

নিহত খলিলুরের মা খুকি বেওয়া জানান, রাত্রিতে আমাকে কল দিয়ে জানায় আজ আমি মারা যাচ্ছি। তোমরা জেনে রাখো তোমার ছেলে দুইটা ছিল এখন থেকে একটা। আমি আর দুনিয়াতে থাকবোনা, আমি মারা যাবো এই কথা বলে সংযোগ বিছিন্ন করে দিলে এরপর থেকে আর কল রিসিভ হয়নি।

 

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করেছি। লাশের গায়ে কোন আঘাতের দাগ নেই। পাশেই মোবাইল পড়ে ছিল। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে আসল কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *