নাগরপুরে লকডাউনের ১ম দিনে ১১ জনকে জরিমানা

নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে ১ম দিনে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন।

 

শুক্রবার (২৩ জুলাই) সকালে উপজেলার সদর বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন বাজারে ১১ মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিন মসরুর।

 

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন নাগরপুর থানার পুলিশ এবং আনসার সদস্য সহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *