শাহজাদপুরে পৌর মেয়রের বিনামূল্যে করোনা রোগীদের অক্সিজেন সহায়তার উদ্বোধন

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: দেশব্যাপী করোনা সংক্রমণ অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদা ব্যাপকহারে বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়রের উদ্দোগে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সহযোগীতার উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টায় শাহজাদপুর পৌরসভার হল রুমে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এই অক্সিজেন সিলিন্ডার সহযোগীতা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী।

 

উল্লেখ্য, মেয়র মনির আক্তার খান তরু লোদীর মামাতো বোন দিবা কাদেরের অর্থায়নে এই অক্সিজেন সিলিন্ডার সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, আছাব আলী মোল্লা, নাজমুল ইসলাম, আবু শামীম সূর্য, কনজারভেটিভ ইন্সপেক্টর রাজু আহমেদ, আনিছুর রহমান, টিপু খান, শিপলু।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রাসেল শেখ, আঃলীগ নেতা কেএম হাবিবুল হক সাব্বির, যুবলীগ নেতা মিলন লোদী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিমান্ত লোদী, রাকিবুল হক জুবায়ের, হিমেল, রনি প্রমুখ।

 

এসময় পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী সাংবাদিকদের জানান, আমার মামাতো বোন দিবা কাদের শাহজাদপুর পৌরবাসীর কথা চিন্তা করে ৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। পৌরবাসীর যেকোন সময় অক্সিজেন প্রয়োজন হলে আমরা বিনামূল্যে সরবরাহ করবো। প্রয়োজনে আরো বেশী পরিমানে অক্সিজেনের মজুদ বাড়ানো হবে।

 

তিনি আরো বলেন, তার মামাতো বোন দিবা কাদের পরবর্তীতে ৭শো টি বৃক্ষ রোপনের জন্য বরাদ্দ করেছেন। পর্যায়ক্রমে বৃক্ষগুলো পৌরসভার বিভিন্ন স্থানে রোপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *