শাহজাদপুরে গ্যাস ট্যাবলেট পানে গৃহবধুর আত্মহত্যা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে শশুরবাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট পানে শাহানাজ বেগম (২৬) নামের এক গৃহবধু গ্যাস ট্যাবলেট পান করে আত্মহত্যা করেছে। শাহানাজ বেগম পৌর শহরের দ্বারিয়াপুর গ্রামের আব্দুল আলীম শেখ এর স্ত্রী।

 

এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার দায়ে ৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের হয়েছে।

 

জানা যায়, ২০০০ সালে পারিবারিকভাবে পৌর শহরের দ্বাবারিয়া গ্রামের খাজা প্রামাণিকের মেয়ে শাহানাজ বেগমের দ্বারিয়াপুর উত্তরপাড়ার কান্টু শেখ এর ছেলে আব্দুল আলীমের সাথে বিয়ে হয়। বিয়ের কয়েকমাস পরই দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে।

 

মামলা সূত্রে জানা যায়, বেশ কয়েকবছর পর আবারও আব্দুল আলীম ও শাহানাজ বেগম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকেই শাহানাজ বেগমকে শশুরবাড়ির লোকজন মানষিক ও শারিরীকভাবে নির্যাতন করতো।

 

মঙ্গলবার (২০ জুলাই) সকাল থেকেই শাহানাজ বেগমের সাথে শাশুরি, ননদ, ভাসুরসহ শশুরবাড়ির বেশ কয়েকজনের সাথে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তারা শাহানাজ বেগমকে মারধর করে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে শাহানাজ বেগম ঘরে রাখা গ্যাস ট্যাবলেট পান করে।

 

পরে তার স্বামী আব্দুল আলীম মুমুর্ষ অবস্থায় শাহানাজ বেগমকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়, সেখানে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শাহানাজ বেগম সন্ধা সারে ৭টায় মারা যায়।

 

খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, পরিদর্শক (অপারেশন এন্ড কমিউনিটি পুলিশিং) আব্দুল মজিদ সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। এই বিষয়ে নিহতের ভাই শাহীন আলম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *