Home দেশের খবর বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীর ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীর ত্রাণ বিতরণ

0
130

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ও পানিবন্দি দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন আমেরিকা প্রবাসী শাহ জে শাহ্‌ জে চৌধুরীর শাহ ফাউন্ডেশন।

 

সোমবার (১৯ জুন) সকালে ঐ উপজেলার গড্ডিমারী ইউনিয়নে ৫০০ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এসময় তাদের মাঝে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়।

 

গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

 

এসময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার শামিউল আমিন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এলিজা ইয়াসমিন, গড্ডিমারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রহমান, ঐ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক রোমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here