Home আলোচিত তালা ভেঙে জামিআ রাহমানিয়া মাদরাসায় প্রবেশ করলো জেলা প্রশাসন

তালা ভেঙে জামিআ রাহমানিয়া মাদরাসায় প্রবেশ করলো জেলা প্রশাসন

0
67

নজর২৪ ডেস্ক- শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ মোহাম্মদপুরের জামি’আ রাহমানিয়া আরাবিয়ার ‘অবৈধ দখল মুক্ত’ করতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

 

সোমবার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে পুলিশের উপস্থিতে জেলা প্রশাসকের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা মাদরাসার ভেতরে প্রবেশ করেন। এসময় মাদরাসার বিভিন্ন গেট ও দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। তবে এ অভিযানের ছবি তুলতে বাধা দিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।

 

এর আগে সোমবার (১৯ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে জামিআ রাহমানিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক মাদরাসায় তালা দিয়ে ছাত্র-শিক্ষকদের নিয়ে বেরিয়ে যান। তখন তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে হাইআতুল উলয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের কাছে মাদরাসার চাবি বুঝিয়ে দিচ্ছেন তিনি।

 

এর আগে সকালে মাদ্রাসা থেকে ফেসবুক লাইভে আসেন মাহফুজুল হক। মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘বিভিন্নভাবে কথা আসছে, আমাদের এ প্রতিষ্ঠান ছাড়তে হবে। এ ভবন আমাদের ছাড়তে হবে। আমরা লক্ষ্য করছিলাম। আমাদের কাছে নিয়মতান্ত্রিকভাবে কোনো নোটিশ আসেনি। আমাদের দেশের শীর্ষ আলেমরা এ বিষয়টি নিয়ে কোনো পরামর্শও করছেন না।’

 

চলমান অবস্থার অবসান হওয়া দরকার উল্লেখ করে মাহফুজুল হক বলেন, ইতোমধ্যে আমাদের উপস্থিত শিক্ষক ও ছাত্ররা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশপাশে চলে যাচ্ছেন। আমরা অল্প সময়ের মধ্যে মাদরাসার সব গেটে তালা দিয়ে শীর্ষ আলেমদের কাছে চাবি হস্তান্তর করবো। এ সময় মাদরাসার ছাত্র ও শিক্ষকদের অধৈর্য না হওয়ার আহ্বানও জানান তিনি।

 

তিনি বলেন,আল্লাহ তায়ালার দ্বীনের খেদমত কোন দেশ, এলাকা বা সীমানার গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। শাইখুল আল্লামা আজিজুল হক হাদিস রহ. যে এলমি ধারা রেখে গেছেন তা আমরা যেন অব্যাহত রাখতে পারি। আমরা আনন্দচিত্তে আল্লাহতালার দিনের জন্য এই বিল্ডিং আপাতত কুরবানী করার জন্য প্রস্তুত হচ্ছি’ বলে উল্লেখ করেন তিনি।

 

তিনি আরো বলেন, ‘আকস্মিকভাবে আমাদের এই কুরবানি এমন সময়ে হচ্ছে যখন ত্যাগ ও কুরবানির সাথে ওপপ্রোতভাবে জড়িত জিলহজ মাস চলছে। আল্লাহ তায়ালা আমাদের কবুল করুন’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here