ছবি দেখে ধর্ষককে শনাক্ত করলো ৬ বছরের শিশু

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে ৬ বছরের শিশু ধর্ষণের পর ধর্ষকের ছবি দেখে শনাক্ত করে ধর্ষক নিরবের বিরুদ্ধে মামলা করেছে ধর্ষিতার পরিবার।

 

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (১৬ জুলাই) উপজেলার কৈজুরী ইউনিয়নের চর কৈজুরী গ্রামে চিপস কিনে বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসা শিক্ষার্থী ৬ বছরের এক শিশুকে স্থানীয় একটি তাঁত ফ্যাক্টরিতে ধর্ষণ করা হয়।

 

শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের নিকট জানালে প্রাথমিক পর্যায়ে পরিবারের পক্ষ থেকে ধর্ষকের বিষয়ে কোন ধারণা না থাকায় থানায় মামলা করা সম্ভব হয়নি।

 

পরবর্তীতে শিশুটি ছবি দেখিয়ে চর কৈজুরী গ্রামের আব্দুস সালাম এর পুত্র স্কুলছাত্র নীরবকে ধর্ষক হিসেবে শনাক্ত করে।

 

শাহজাদপুর থানায় ধর্ষক নিরবের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে আজ রবিবার (১৮ জুলাই) একটি মামলা দায়ের করা হয়েছে।

 

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান বলেন, চর কৈজুরী গ্রামে শিশু ধর্ষণের বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আমরা ধর্ষককে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

৬ বছরের শিশু ধর্ষণের ধর্ষণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা ও ক্ষোভ বিরাজ করছে এবং ধর্ষক নিরবের বিরুদ্ধে শাস্তির দাবি করছে এলাকার সাধারণ জনগণ, সুধীমহল, সচেতন নাগরিক সমাজ ও তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *