ঝালকাঠিতে গৃহবধূকে স্কুলের মধ্যে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টা!

মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে স্কুলে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার দিবাগত রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্তদের আসামি করে মামলা করেন।

 

অভিযুক্তরা হলো— উপজেলার লেবুবুনিয়া এলাকার মো. আনোয়ার আকনের ছেলে মো. রাহাত আকন (২০), অজ্ঞাত এলাকার ছেলে মো. রাকিব (২২)।

 

মামলা সূত্রে জানা গেছে, রাহাত আকন ও ভুক্তভোগী নারীর শ্বশুরবাড়ি একই এলাকায় হওয়ায় তাদের মধ্যে পরিচয় ছিল। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাহাত, রাকিবসহ অজ্ঞাতরা ভুক্তভোগীর শ্বশুরবাড়িতে যায় এবং রাহাত গৃহবধূকে ডাক দেয়।

 

রাহাত পূর্ব পরিচিত হওয়ায় গৃহবধূ দরজা খুলে বাহিরে বের হলে অভিযুক্তরা তার সঙ্গে কথা বলার জন্য পাশেই একটি স্কুলের মধ্যে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত রাকিব তার স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং অন্যরা পাহারায় ছিল। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

 

এ ব্যাপরে রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ একটি পেয়েছি আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *