Home আলোচিত করোনায় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যু

করোনায় অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীবের মৃত্যু

0
107

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাঙ্গামাটি জেলার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

 

রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিতিৎসক ডা. মনোয়ার হাসানাত খান।

 

তিনি জানান, ৬ জুলাই থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান হাবীব। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

ডা. মনোয়ার হাসানাত জানান, আহসান হাবীব করোনাভাইরাসের ভারতীয় ডেণ্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন বলে ধারণা চিকিৎসকদের।

 

এছাড়া তার অ্যাজমার সমস্যা ছিল এবং তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।

 

পু‌লিশের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) মো. সো‌হেল রানা জানিয়েছেন, আহসান হাবীব রাঙ্গামাটিতে কর্মরত ছিলেন। গত ৬ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

 

আহসানের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে। বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আজ দুপুর ৩টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

 

করোনাকালে এ পর্যন্ত ১০১ জন পুলিশ সদস্য মারা গেছেন।

 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আহসান হাবীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here