Home দেশের খবর খুলনা করোনা আক্রান্তদের চিকিৎসায় নিজের ১ মাসের বেতন দিলেন মাশরাফি

করোনা আক্রান্তদের চিকিৎসায় নিজের ১ মাসের বেতন দিলেন মাশরাফি

0
69

নজর২৪, নড়াইল- করোনায় আক্রান্ত গরীব ও দুঃস্থদের জরুরি চিকিৎসায় এক মাসের বেতনের টাকা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

 

বুধবার (১৫ জুলাই) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস ও সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলুর কাছে মাশরাফির বাবা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম মুর্তজা স্বপন ছেলের এক মাসের বেতনের ১ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

 

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ, সহসভাপতি এমদাদুল ইসলাম, সহসভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক জহির, আলমগীর সিদ্দিকী, ইসমত আরা, শেখ সালাউদ্দিন নান্না, মলয় কুমার কুন্ডু, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ দলীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস জানান, এ অর্থ নড়াইলে করোনায় আক্রান্তদের সেবায় ব্যয় হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here