Home দেশের খবর উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

0
92

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রাইভেটকার চাপায় আব্দুল বাসেদ (৩৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। নিহত আব্দুল বাসেদ রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের হোড়গাঁতী গ্রামের মৃত ওসমান গনির ছেলে এবং সিরাজগঞ্জ বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

 

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাটধারী গ্রামের পাশে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল বাসেদ মারা যান।

 

পরিচিতজনরা জানায়, বাসেদ অত্যান্ত প্রতিভাবান ও মেধাবী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।

 

উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় আব্দুল বাসেদ একটি ভাড়ার মোটরসাইকেলে করে উল্লাপাড়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন।

 

পাটধারী গ্রামের পাশে পিছন থেকে অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক প্রাইভেটকার ও মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় আব্দুল বাসেদ নামের একজন শিক্ষক ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজনের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে তার আত্মীয় স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here