দুই ডোজ টিকা নিয়েও করোনা আক্রান্ত সংবাদ পাঠিকা কবিতা

নজর২৪ ডেস্ক- দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনা আক্রান্ত হয়েছেন সংবাদ পাঠিকা ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রোকসানা পারভীন কবিতা। তিনি রাজধানীর মগবাজারের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

অ্যাডভোকেট রোকসানা পারভীন কবিতা বেসরকারি টেলিভিশন এনটিভির সংবাদ পাঠিকা।

 

সোমবার (১২ জুলাই) সকালে তিনি বলেন, গত ১৭ এপ্রিল আমি কোভিশিল্ডের ২য় ডোজ টিকা সম্পন্ন করেছি। এরপরও করোনা পজিটিভ এলো।

 

অ্যাডভোকেট রোকসানা পারভীন কবিতা জানান, গত কয়েকদিন ধরে নাকে কোনো ঘ্রাণ পাচ্ছিলাম না। এছাড়া নাক দিয়ে পানি পড়ছিল এবং নাক বন্ধ ছিল। মাথাটাও সামনে এবং দুপাশে ব্যথা করছিল। সন্দেহ থেকে গত ১০ জুলাই আইসিডিডিআরবিতে করোনার নমুনা পরীক্ষা করতে দেই। গতকাল করোনার রিপোর্ট পজিটিভ এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *