Home দেশের খবর বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

বেলকুচিতে নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

0
82

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে আব্দুর রশিদ (৪৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১০ জুলাই) সকালে বেলকুচি উপজেলার চন্দনগাতী বাঁশতলা গ্রামের রাস্তার পাশে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

স্থানিয়রা জানান, বুধবার (৭ জুলাই) সকালে চন্দনগাতী বেপারি পাড়া হতে নিখোঁজ ছিলেন তিনি। নিহত আব্দুর রশিদ ঐ গ্রামের মৃত রহিম প্রামানিকে ছেলে।

 

বেলকুচি পৌর সভার ওয়ার্ড কমিশনার ফজলু প্রামানিক জানান, গত ৭ জুলাই সকাল থেকে রশিদকে পাওয়া যাচ্ছিলনা, পরিবারের পক্ষ থেকে বেলকুচি থানায় একটা সাধারন ডাইরি করেন, আজ স্থানীয় লোকজন রাস্তার পাশে ডোবার ভিতরে লাশ দেখতে পায়। বিষয়টি আমাকে স্থানীয় লোকজন জানালে, আমি বেলকুচি থানায় অবহিত করি পুশিল এসে লাশ উদ্ধার করে।

 

এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা এই প্রতিবেদককে জানান, গত ৭ জুলাই রশিদ নিখোঁজ হয়, নিখোঁজের পর অনেক খোজাঁখুজি করে না পেয়ে থানায় ডাইরী করা হয়েছিল। আজ তার মৃতদেহ ডোবার মধ্যে পাওয়া যায়। তিনি আরও বলেন, রশিদ মানসিক ও মৃগী রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here