সিরাজগঞ্জ নেশার টাকা না পেয়ে কলেজ ছাত্রের আত্মহত্যা

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে নেশার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে আসিফ (১৮) নামে কলেজ ছাত্রের আত্মহত্যা। আসিফ নওদাফুল কোচা গ্রামের খাজার ছেলে।

 

শনিবার দুপুরে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে নওদাফুলকোচা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জনান. বাগবাটী কলেজের ছাত্র আসিফ দীর্ঘদিন ধরে নেশার জগতে হাবুডুবু খাচ্ছিল।

 

শনিবার সকালে আসিফ মা হেলেনা খাতুন এর নিকট নেশার টাকা চায়। টাকা দিতে অপারকতা পোষণ করলে মায়ের সাথে অভিমান করে ফাস দিয়ে আত্মহত্যা করে।

 

এবিষয়ে ইউপি চেয়ারম্যান শহিদুল আলম জানান, ছেলেটা মাদকাসক্ত ছিল। নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌছেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *