জীবন-জীবিকাকে প্রধান্য দিয়ে করোনা মহামারি মোকাবেলা করতে হবে- বাগেরহাটের ডিসি

শেখ রাসেল, বাগেরহাট প্রতিনিধি: জীবন এবং জীবিকা দুটাকেই প্রাধান্য দিয়ে করোনা মহামারি মোকাবলা করতে হবে। সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবক, ইমাম-পুরোহিত সবাইকে করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সবার আগে দরকার সামাজিক সংক্রমণ রোধ করা। এজন্য কঠোর বিধি নিষেধ বাস্তবায়নের পাশপাশি নিশ্চিত করতে হবে মাস্ক ব্যবহার ও সকল ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালন।

 

১০ জুলাই শনিবার সকালে পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক বাগেরহাটের আয়োজনে দি হাঙ্গার প্রাজেক্ট বাংলাদেশ এবং ওয়াটরকিপার্স বাংলাদেশ’র সহযোগিতায় ”করোনা সচেতনতা, স্বাস্থ্য বিভাগের সক্ষমতা ও আমাদের করনীয়” শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান একথা বলেন।

 

শনিবার সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক বাগেরহাটের সম্বয়কারী ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম।

 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সম্বয়কারী শরীফ জামিল, গনতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক গবেষক মনোয়ার মাস্তফা জলি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ লেলিন চৌধুরী ও দি হাঙ্গার প্রাজেক্ট বাংলাদেশের প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপক সকত শুভ্র আইচ মনন।

 

আলোচনা সভায় ধারনাপত্র পাঠ করেন প্রথম আলো পত্রিকার বাগেরহাট প্রতিনিধি ইনজামুল হক। ভার্চুয়াল আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন পিস এ্যাম্বাসেডর ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক বাগেরহাটের যুগ্ম সম্বয়কারী পরিবশকর্মী মোঃ নূর আলম শেখ।

 

আলাচনা সভায় অতিথি বক্তা ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ, মোংলা উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, ডমাক্র্যাসি ইটারন্যাশনাল’র চীফ অব পার্টি ডানা ওল্ডস, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহাদ হায়দার, বাগেরহাট সদর উপজলা ভাইস চেয়ারম্যান খান রিজাউল ইসলাম, সদর উপজলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, মোংলা উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস প্রমূখ।

 

ভার্চুয়াল আলোচনা সভায় বক্তারা বলেন এখনও কঠোর লকডাউন বাস্তবায়নে নানা উদ্যোগ থাকলেও ব্যক্তি পর্যায়ে তা মানতে চাইছে না মানুষ। জীবনের সাথে জীবিকার প্রশ্ন। আর এর মাঝে করোনা থেকে উত্তরণ কাজটা করতে হবে আমাদের সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *