Home খেলাধুলা তাসকিন-মুজারাবানিকে জরিমানা করলো আইসিসি

তাসকিন-মুজারাবানিকে জরিমানা করলো আইসিসি

0
113

স্পোর্টস আপডেট ডেস্ক- হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির সঙ্গে উত্তপ্ত হয়ে উঠেছিলে তাসকিন আহমেদ। দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছিল। মাঠের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাকে আইসিসি বলছে খেলোয়াড়দের আচরণবিধির লঙ্ঘণ। যে কারণে তাসকিন এবং মুজারাবানিকে জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

 

শুক্রবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, তাসকিন আহমেদ এবং ব্লেসিং মুজারাবানির ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেয়ার আদেশ দেয়া হয়েছে। আইসিসি বলছে, এই দুই ক্রিকেটার লেভেল-১ এর অপরাধ করেছেন। জরিমানার সঙ্গে দুই খেলোয়াড়ের নামের পাশেই একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

 

আইসিসির খেলোয়াড় আচরণ বিধির ২.১.১২ আর্টিকেল ভঙ্গ করেছেন। যেটাতে বলা আছে, যে কোনো খেলোয়াড় প্রতিপক্ষের কোনো খেলোয়াড়, সাপোর্ট স্টাফ কিংবা অন্য কারো সাথে শারিরীক কোনো সংঘর্ষে জড়ানো কিংবা এ ধরনের কোনো কিছুর সঙ্গে জড়িত থাকা।

 

ঘটনা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায়। ৮৫তম ওভারের চতুর্থ বলে মুজারাবানি একটি বাউন্সার ছোড়ার পর তাসকিন তা ছেড়ে দিয়ে নাচের মতো ভঙ্গি করেন। তাতে তেড়ে যান জিম্বাবুয়ান পেসার। তাসকিন হেলমেট তার মুখে লাগিয়ে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন।

 

দুই খেলোয়াড়ই দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার মারাইস এরাসমুস ও ল্যাংটন রুজেরে, থার্ড আম্পায়ারা ইকনাউ চাবি ও ফোর্থ অফিসিয়াল ফোরস্টার মুতিজওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here