ইমরুল হাসান, স্টাফ রিপোর্টার- করোনাভাইরাস মোকাবেলায় কঠোর বিধি-নিষেধ কার্যকরে মুন্সিগঞ্জ জেলার লৌহজংয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় উপজেলা প্রশাসন, পুলিশ সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।
লকডাউনের ৮ম দিনে বৃহস্পতিবার (০৮ জুলাই) উপজেলার মালির অংক বাজার, ঘোড় দৌড়, কনকসার, হলদিয়া, শিমুলিয়া চেকপোস্ট, মাওয়াঘাট, মাওয়া বাজার এবং সার্ভিস এরিয়া-১ সহ বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরকার নির্দেশিত আদেশ না মানায় ঢাকা মাওয়া হাইওয়ের সার্ভিস এরিয়া ১ এর সামনে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম ও এসিল্যান্ড কাওসার হামিদ লৌহজং।
এসময় দেখা যায় এম্বুলেন্সে করে যাত্রী পারাপারসহ সরকারি লোগো/স্টিকার ব্যবহার করে যাত্রী পারাপারের মতো ঘটনা ঘটে। যেগুলো জরিমানা করে সতর্ক করাসহ পরবর্তীতে এমন কাজ না করতে বলা হয়।
এসময় বিভিন্ন মোটরসাইকেল, এম্বুলেন্স, ব্যাক্তিগত প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনকে জরিমানা আদায় ও মামলা দেওয়া হয়। ১১টি করে মোট ২২টি মামলা করা হয়। এসময় জরিমানা আদায় হয় ১৩ হাজার ২০০ টাকা।
পাশাপাশি লোকজনকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে অনুপ্রাণিত করে অসহায়, দরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সরকারের বিভিন্ন সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।
