Home আলোচিত ‘লকডাউন’ নিয়ে প্রশ্ন তোলা সেই পথশিশু মারুফ এখন মায়ের কোলে

‘লকডাউন’ নিয়ে প্রশ্ন তোলা সেই পথশিশু মারুফ এখন মায়ের কোলে

0
72

নজর২৪ ডেস্ক- পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় এক সাংবাদিকের লাইভের মাঝে ঢুকে পড়ে লকডাউন নিয়ে প্রশ্ন তোলা পথশিশু মারুফ শেষ পর্যন্ত ফিরে পেয়েছে মায়ের কোল।

 

নিজ বাড়িতে ফেরার পর তাকে ভর্তি করা হয়েছে স্কুলে। মা/দ/কে/র নে/শা থেকে মুক্ত মারুফ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে বলে জানিয়েছেন তার স্বজন।

 

পুরান ঢাকার জজকোর্ট এলাকা থেকে গত ২৪ এপ্রিল মারুফকে উদ্ধার করে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে শিশুটিকে অধিদপ্তরের নারায়ণগঞ্জের গোদনাইল আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

 

এরপর ১৮ মে আশ্রয়কেন্দ্র থেকে মারুফকে নিয়ে যান তার মা ও মামা। তারা জানান, চার বছর আগে হারিয়ে গিয়েছিল মারুফ।

 

মারুফের মামা জানান, তার বোনের সঙ্গে ঢাকায় এসে বছর চারেক আগে হারিয়ে গিয়েছিল শিশুটি। এরপর সম্প্রতি গণমাধ্যমে ছবি দেখে মারুফকে শনাক্ত করেন তারা।

 

স্বজনরা জানান, নারায়ণগঞ্জের কিশোর সংশোধন কেন্দ্রে এক মাসের মতো চিকিৎসায় মারুফ তার নে/শার জীবন থেকে অনেকটাই বের হয়ে আসতে পেরেছে। এখন তাকে গ্রামের একটি স্কুলে ভর্তি করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই সে ক্লাসে যাবে।

 

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকা থেকে ১৯ এপ্রিল দুপুরে ফেসবুকে লাইভ করেন সময়ের কণ্ঠস্বর নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের প্রধান প্রতিবেদক পলাশ মল্লিক।

 

তার কথা বলা প্রায় শেষের দিকে ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়ে পথশিশু মারুফ। সে বলে ওঠে, ‘এই যে লকডাউন দিছে, মানুষ খাবে কী? সামনে ঈদ। এই যে মাননীয় মন্ত্রী একটা লকডাউন দিছে, এটা ভুয়া। থ্যাঙ্কু।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here