মো:নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে।গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়েছে ৮৮ জন। জেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কহিনুর বেগমসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৩৯। মোট আক্রান্ত ১৯৫৯ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় শতকরা ৫২ ভাগ আক্রান্ত।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, ঝালকাঠিতে সেন্টাল অক্সিজেন ব্যবস্থার কাজ চলছে। করোনা বেড রয়েছে ৩৫টি, আরো ২০টি বাড়ানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে করোনা বেড প্রস্তুত রয়েছে।
রোগীদের জন্য পর্যাপ্ত সিলিন্ডার রয়েছে, আক্সিজেও আছে। সংক্রমণ বেড়ে যাওয়ার আগেই কর্তৃপক্ষের কাছে আইসিইউ বেড জরুরী স্থাপনের দাবি জানিয়েছেন তিনি।
