Home দেশের খবর কাগজ-হেলমেট নেই, এএসআইয়ের মোটরসাইকেল জব্দ

কাগজ-হেলমেট নেই, এএসআইয়ের মোটরসাইকেল জব্দ

0
78

নজর২৪, বরিশাল- সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে পু‌লিশ প‌রিচয় দি‌য়েও পার হ‌তে পা‌রে‌ননি চেক‌পোস্ট, অব‌শে‌ষে জব্দ করা হয় তার মোটরসাই‌কেল। বরিশাল নগরীর আমতলার মো‌ড়ে রোববার দুপু‌রে এই ঘটনা ঘ‌টে।

 

এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, সারা দেশে চতুর্থ দি‌নের শাটডাউনে আমতলার মোড়ের চেকপোস্টে পুলিশের উপস্থিতিতে নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি সেখানে হাজির হন।

 

চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা লকডাউনের মধ্যে তাদের বাইরে বের হওয়ার কারণ জানতে চান। এ সময় মোটরসাইকেল আরোহীর একজন নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্য দাবি করেন। নিজের নাম কামরুজ্জামান ও পদবি এএসআই ব‌লে জানান।

 

উপকমিশনার আরও জানান, তবে তার তখন কোনো ডিউটি ছিল না। তিনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এমনকি তার গাড়ির কাগজপত্র দেখতে চাইলে তাও দেখাতে পারেননি। তাই তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

 

ওই ব্যক্তি কাগজপত্র দেখিয়ে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here