Home দেশের খবর ঢাকা লকডাউনে বিয়েঃ সব খাবার এতিম শিশুদের মাঝে বিতরণ করলেন ম্যাজিস্ট্রেট

লকডাউনে বিয়েঃ সব খাবার এতিম শিশুদের মাঝে বিতরণ করলেন ম্যাজিস্ট্রেট

0
174

নজর২৪, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কঠোর লকডাউন উপেক্ষা করে আয়োজিত বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনুষ্ঠানের ৪শ’ লোকের জন্য রান্না করা খাবার স্থানীয় দুঃস্থ পরিবার ও এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়।

 

আজ শুক্রবার (২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের জশুরগাও গ্রামে নিমাইপাড়ায় এ ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার পাটাভোট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই মো. বাবু ও মো. শফিকুল ইসলামের মেয়ের বিবাহকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ৪’শ লোকের মধ্যাহ্নভোজের অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। মধ্যাহ্নভোজ শুরু হওয়ার আগে খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তা বন্ধ করা দেয়।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ জানান, ৪০০ মানুষকে দাওয়াত দিয়ে বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে তা বন্ধ করে দেয়া হয়েছে। বিয়েটি পূর্ব প্রস্তুতিমূলক। সবদিক বিবেচনা করে শুধু ছেলেপক্ষ এসে মেয়েকে নিয়ে চলে যাবে এমন সুযোগ দিয়ে বিয়ে সম্পন্ন করতে বলা হয়েছে।

 

মধ্যাহ্নভোজের খাবার স্থানীয় দুঃস্থ পরিবার ও এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here