Home আলোচিত স্ত্রীর সঙ্গে টিকটক ভিডিও ভাইরাল, যা বললেন পাবিপ্রবির প্রক্টর

স্ত্রীর সঙ্গে টিকটক ভিডিও ভাইরাল, যা বললেন পাবিপ্রবির প্রক্টর

0
83

নজর২৪, পাবনা- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টরের একটি টিকটিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

 

নবনিযুক্ত প্রক্টরের নাম হাসিবুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক।

 

ভিডিওতে স্ত্রীর সঙ্গে রোমান্টিক বাংলা গানের তালে নানান অঙ্গভঙ্গি করতে দেখা গেছে তাকে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলেচনা সমালোচনায় মুখর হয়েছেন শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকরা।

 

পাবিপ্রবি সূত্র জানায়, পাবিপ্রবির প্রশাসন গত ২৮ জুন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করে। পয়লা জুলাই থেকে এ নিয়োগ কার্যকর হয়। তিনি সদ্য বিদায়ী প্রক্টর ড. প্রীতম কুমার দাসের স্থলাভিষক্ত হন।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অধ্যাপক হাসিবুর রহমান টিকটকে বাংলা সিনেমার রোমান্টিক গানে এক নারীর সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন এবং নানা অঙ্গভঙ্গি করছেন। ভিডিওটি অধ্যাপক হাসিবুর রহমান নিজেই তাঁর ফেসবুকে পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়।

 

তার ওই ভিডিওতে বিভিন্ন মন্তব্য করছে শিক্ষার্থীরা। তবে এই তার ব্যাক্তিগত বিষয় বলে দাবি করেন প্রক্টর হাসিবুর রহমান। শুক্রবার দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, এটি তিন বছর আগের একটি ভিডিও। বিবাহবার্ষিকীতে স্ত্রীর অনুরোধে করেছিলাম। প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর সেই ভিডিওটি নতুন করে কে বা কারা সামনে এনেছে। আমার ইমেজ নষ্ট করতে এমন ষড়যন্ত্র করা হচ্ছে।

 

প্রক্টর আরও বলেন, এটি আমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশের কিছু নেই। যারা এসব করছেন, তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এমনটি করছেন। তবে এসব করে কোনো লাভ নেই। কারণ এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।

 

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভিডিওটি নিয়ে অনেক পোর্টাল নিউজ করেছে। কিন্তু ভিডিওতে আমার সঙ্গে যাকে দেখা গেছে, তিনি যে আমার স্ত্রী সে বিষয়টি কেউ লেখেননি। এ বিষয়ে কেউ জানতেও চাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here