Home দেশের খবর ঢাকা গোপালপুরে বিধিনিষেধ অমান্য করায় ৭ জনকে জরিমানা, আটক ৩

গোপালপুরে বিধিনিষেধ অমান্য করায় ৭ জনকে জরিমানা, আটক ৩

0
103

মো.নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে সরকারি বিধি-নিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় সাত পথচারীকে জরিমানা করাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

 

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার (০১ জুলাই) তাদের আটক করা হয়।

 

এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ মল্লিক।

 

এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা, গোপালপুর পৌর মেয়র মো. রকিবুল হক ছানা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, স্থানীয় সংবাদকর্মী বৃন্দ।

 

অপ্রয়োজনে জনসাধারণের ঘোরাফেরা বন্ধ করতে গোপালপুর পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here