মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৪৩০ জন কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমানসহ অন্যরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান জানান, এ বছর উপজেলার মোট ৪৩০ জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং হাইব্রিড আমন মৌসুমের জন্য প্রত্যেক কৃষককে ২ কেজি হাইব্রিড বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে সহায়তা দেয়া হয়েছে।
