রংপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন রসিক মেয়র

সাইফুল ইসলাম মুকুল, রংপুর ব্যুরো- রংপুর মহানগরীর শোভা বর্ধনের লক্ষে রংপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক বঙ্গবন্ধু সড়কস্থ লালকুঠি মোড় এলাকায় রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক অধিগ্রহণকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশন।

 

সোমবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার উপস্থিতিত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম।

 

এ সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সাংবাদিকদের জানান, রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে এই জায়গাটি আমরা অধিগ্রহণ করি। অধিগ্রহণের দেড় কোটি টাকা ব্যয় ব্যয় হয়েছে। ইতিমধ্যে রংপুর জেলা প্রশাসনের নিকট অধিগ্রহণের অর্থ হস্তান্তর করা হয়েছে।

 

রসিক মেয়র বলেন, চেক পোষ্ট থেকে বঙ্গবন্ধু মুর‌্যাল পর্যন্ত বঙ্গবন্ধু সড়ক নামকরণ করা হয়েছে। এছাড়াও এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়ক দিয়ে সবচেয়ে বেশি ভিআইপিরা যাতায়াত করেন। জায়গাটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এই লালকুঠি চত্ত¡রে একটা ভাল কিছু নির্মাণ করে অত্র এলাকার শ্রী বর্দ্ধনে জন্য জায়গাটি অধিগ্রহণ করা হয়।

 

রসিকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরুজুল ইসলাম জানান, আমরা জায়গাটি অধিগ্রহণ করেছি। গত ১৫ জুন (সোমবার) সীমানা নির্ধারণ করে লাল ঝানটা লাগিয়ে দেয়া হয়। প্রত্যেককে একাধিকবার নোটিশ দেয়া হয়েছে। নোটিশের সময় সীমা অনুযায়ী আজ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো।

 

এ সময় উপস্থিত ছিলেন সম্পতি কর্মকর্তা মাসুদ কবীর বসসি তুহিন ও সার্ভেয়ার মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *