Home দেশের খবর নান্দাইলে সাংবাদিকের তিনটি গরু চুরি

নান্দাইলে সাংবাদিকের তিনটি গরু চুরি

0
91

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের নান্দাইলে সমকাল প্রতিনিধি ও বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রবাল মজুমদারের প্রায় আড়াই লাখ টাকা মূল্যের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

 

সাংবাদিক প্রবাল মজুমদার জানান, শনিবার (২৬ জুন) ভোর ৪টার দিকে তিনি ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজার শিকল কাটা অবস্থায় খোলা দেখে এগিয়ে যান। ভেতরে গিয়ে দেখেন একটি ষাঁড়, একটি গাভী ও একটি বাছুর নেই। গরু তিনটির মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে। বাড়ির পেছনে পাকা রাস্তায় পিকআপ দাঁড় করিয়ে পরিকল্পিতভাবে চুরিটি করেছে চোর চক্র।

 

নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানূর রহমান আকন্দ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here