Home প্রধান খবর এবার লকডাউনে কাউকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

এবার লকডাউনে কাউকে ছাড় নয়: ডিএমপি কমিশনার

0
91

নজর২৪, ঢাকা- করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে আগামী সাত দিন পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। তবে লকডাউন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে পুলিশ কাউকেই ছাড় দেবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা: শফিকুল ইসলাম।

 

শুক্রবার (২৬ জুন) রাতে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, গত লকডাউন চলাকালে অনেকেই বিভিন্ন অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়েছিলেন। কিন্তু এবার তা হতে দেয়া হবে না।

 

তিনি বলেন, ‘প্রত্যকে মোড়ে মোড়ে থাকবে পুলিশের কড়া চেকপোস্ট। কারণ দর্শানো ছাড়া চেকপোস্ট পার হয়ে কেউ যেতে পারবে না। করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে এবার কঠোর ভূমিকায় মাঠে থেকে কাজ করবে পুলিশ।’

 

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আরো বলেন, ‘বিনা কারণে কেউ রাস্তায় বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বাসায় পাঠানো হবে।’

 

দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সোমবার থেকে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার।

 

তথ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কঠোর লকডাউন চলাকালীন জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে।

 

কঠোর লকডাউনের বিষয়ে বিস্তারিত তুলে ধরে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here